ঢাকার প্রাণকেন্দ্রে ১৯৮৭সালে কিছু শিক্ষাপ্রেমির সহযোগিতায় প্রতিষ্ঠিত হয় এই প্রতিষ্ঠানটি। প্রায় ৮০ শতাংশ জমির উপর ত্রিতল ভবন বিশিষ্ট এই শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়ন করছে প্রায় ১১০০ জন ছাত্র-ছাত্রী। এখানে নার্সারি থেকে দশম শ্রেণী পর্যন্ত শ্রেণী কার্যক্রম সুদক্ষ কর্মঠ ও বিচক্ষণ শিক্ষক মণ্ডলী দ্বারা পরিচালিত হয়ে আসছে। এটি একটি আদর্শ ও কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠান ।
আল্লাহ তা'লার সৃষ্টির শ্রেষ্ট জীব মানুষ। এই শ্রেষ্টত্ব এসেছে জ্ঞানের মাধ্যমে। পঞ্চইন্দ্রিয় বিবেক-বুদ্ধি এবং অহি এই তিন মাধ্যমে জ্ঞান অর্জিত হয়। ইন্দ্রিয়লব্দজ্ঞান আর বিবেক-বুদ্ধির জ্ঞান যেখানে অচল অহীর নির্ভুল জ্ঞান সেখানে মানুষকে দেয় পথের দিশা। পৃথিবীর মানুষ পৌছেছে প্রযুক্তির শিখরে। আবিষ্কার হয়েছে নানা যন্ত্রপাতি, জীবন ধারণ পদ্ধতি হয়েছে সহজতর, পৃথিবী এসে গেছে হাতের মুঠোয়।
আদর্শ শিক্ষাকে বুকে ধারণ করে বস্তুবাদী জড়বাদী চিন্তা-চেতনার মোহাবিষ্ট প্রজন্মকে অহীর জ্ঞানে আলোকিত করার পাশাপাশি জ্ঞান-বিজ্ঞানের সবোচ্চ শাখায় বিচরণ করার মাধ্যমে নতুন প্রজন্মকে যুগোপযোগী জনসম্পদে রূপান্তর করাই আমাদের লক্ষ্য।